বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে একই রাতে দোকান ও বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডে একই রাতে দুটি স্থানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা একটি দোকান ও একটি বাসা থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে হাসপাতাল রোডস্থ এম.এস. মার্কেটের ‘লটো শো রুম’-এ চোরের একটি দল প্রবেশ করে। তারা দোকানের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা, ব্যাগ, বেল্ট ও জুতাসহ মালামাল নিয়ে যায়। চুরির আগে দোকানের সিসি ক্যামেরার সংযোগ লাইন কেটে ফেলে বলে জানা গেছে।
একই রাতে ওই মার্কেট সংলগ্ন তোফায়েল আহমেদের বাসায়ও চুরির ঘটনা ঘটে। পরিবারটি সেদিন সিলেটে অবস্থান করায় বাসাটি তালাবদ্ধ ছিল। চোরেরা পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুটি টেলিভিশন, একটি আইপিএস ব্যাটারি, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এম.এস. মার্কেটে চুরির ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com