মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের কামড়াপুর এলাকা থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ৮৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত ১২টার দিকে হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার দিঘলবাগ গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জয়নাল (৩৬), বানিয়াচং উপজেলার নতুন পাথারিয়া গ্রামের সমেজ আলীর পুত্র জাল্লার মিয়া (২২), একই গ্রামের ফিরোজ আলীর পুত্র মিজানুর রহমান (২৩) ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আব্দুর রহমানের পুত্র আমির আলী (৩২)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৫৬ পিস। পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে উল্লেখিতরা ইয়াবা বিক্রির উদ্দেশে কামড়াপুর ব্রীজ এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে সদর থানার এসআই মফিজুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে। ওই সময় তাদের দেহ তল্লাশী করে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com