শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে এমপি প্রার্থী ব্যারিস্টার এনামুল হকের গণসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোঃ এনামুল হক বলেছেন, আমার চলার পথে আপনারাই আপনজন। ৯০ দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। ছাত্রজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকান্ডের সামনের কাতারে থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছি। শুধুমাত্র মানুষের সেবা করার লক্ষ্যে নিয়ে ২০০৮ সনে সরকারি জজ পদ থেকে ইস্তফা দিয়েছি। বাকী জীবনটা আপনাদের সেবা করে কাটাতে চাই। আশা করি এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাব। গতকাল বৃহস্পতিবার দিনভর আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা ব্যারিস্টার এনামুল হক বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা, নোয়াগড়, আজমিরীগঞ্জ বাজার, কাকাইলছেও বাজারে সারাদিন গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট মুরুব্বীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com