শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে নিঃসন্তান দম্পতিকে বসতবাড়ি থেকে বিতাড়ন ॥ প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পারিবারিক ব্যয় নির্বাহের জন্য বসত ভিটা বিক্রয় করায় নবীগঞ্জে প্রতিপরে লোকজন গলাধাক্কাদিয়ে এক নিঃসš-ান দম্পতিকে বাড়ী থেকে বের দিয়েছে। এসময় তারা ওই দম্পতির বসত ভিটা বিক্রির নগদ সাড়ে ৫ ল টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণালংকারও নিয়ে যায়। উপজেলার দেবপাড়া ইউনিয়নের রো¯-মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের কাচা মিয়ার স্ত্রী বেলা বেগম নবীগঞ্জ থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের তাজুদ মিয়া, আলাল মিয়া, জিতু মিয়া, নাজমা বেগম, সালমান মিয়া, এমরান মিয়া তার স্বামী কাচা মিয়ার আত্মীয় এবং একই বাড়ীতে পাশা-পাশি ঘরে বসবাস করছেন। বেলা বেগম ও তার স্বামী কাচা মিয়ার খাওয়া দাওয়া ও শারীরিক চিকিৎসা করানোর জন্য তাদের বসতভিটার ৭ শতক জায়গা অন্যাত্র বিক্রি করে দেওয়ায় উল্লেখিত বিবাদীরা ওই নিঃসন্তান দম্পতির উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ১১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে তারা বেলা বেগমের ঘরে প্রবেশ করে তিনিও তার স্বামীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এ সময় বিবাদী তাজুদ মিয়া বেলা বেগমের বসত বাড়ী বিক্রির নগদ সাড়ে ৫ লাখ টাকা এবং অপর বিবাদী নাজমা বেগম এক ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় এবং তাদের বসত ঘরে তালা দেয়। অভিযোগে উল্লেখ করা হয় ঘরে প্রবেশ করলে ওই নিঃসন্তান দম্পতিকে খুন করবে বলে বিবাদীরা হুমকি দিচেছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com