রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দক্ষিণ তেঘরিয়া থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৮৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রাম থেকে অপহৃত কিশোরী (১৬) কে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। এদিকে তার চাচাতো বোন জামাই লাখাই উপজেলার কালাউক গ্রামের হাজী বাবু মিয়ার পুত্র দ্বীন ইসলাম (৩০) গত ২৮ অক্টোবর শ্বশুর বাড়িতে এসে তার বোনের অসুখের কথা বলে সকাল ৯টার দিকে কিশোরীকে তাঁর বাড়িতে নিয়ে যাবার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে কিশোরীকে সে বাস যোগে ঢাকার টঙ্গি এলাকার চৌরাস্তার মোড়ে রওশন জামিল কলোনীর একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। এদিকে ওই কিশোরীর মা মেয়ের বাড়িতে খোজ করে তার কিশোরী কন্যার সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করতে থাকেন। এ সময় ওই কিশোরীর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দ্বীন ইসলামকে ফোনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, নতুন বাস টার্মিনাল থেকে সে উধাও হয়ে গেছে। এতে লাল বানুর সন্দেহ হলে তিনি দ্বীন ইসলামের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ দ্বীন ইসলামকে কালাউক থেকে আটক করে। তার স্বীকারোক্তি মতে এসআই মুফিজুল ইসলাম গাজীপুরের ওই কলোনী থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার সকালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে ওই কিশোরী তাতে সম্মত হয়নি। এদিকে গ্রেফতার দ্বীন ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার কিশোরীর জবানবন্দি শেষে তাকে তার মায়ের জিম্মায় দেন আদালত।
এ ব্যাপারে এসআই মফিজুল ইসলাম জানান, কিশোরীকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দ্বীন ইসলামকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com