সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ তারা মিয়ার পক্ষে নির্বাচনী মত বিনিময় সভা গতকাল বিকেলে বাহুবল উপজেলার সদর বাজার ও গোসাই বাজারে অনুষ্টিত হয়েছে। মোঃ সাইকুল ইসলাম জমশের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ তারা মিয়া, ডাঃ নাজরা চৌধুরী, মোঃ আয়াত আলী, এম এ রশিদ আহমেদ, সোহেল আহমেদ, মোঃ জাহিদ মিয়া, নারায়ন চন্দ্র পাল, জেলা পরিষদের সিএ মোঃ রিমন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ তারা মিয়াকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য বাহবল উপজেলার সর্বস্তরের জনসাধারনের প্রতি আহ্বান জানান। সভা পরিচালনা করেন এম এ জলিল তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com