সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে মেম্বারের মেয়েকে ধর্ষণ মামলায় অপর মেম্বার গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮০৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক মেম্বারের মেয়েকে ধর্ষণের অভিযোগে আরেক মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মেম্বারের নাম কাজল মিয়া। তিনি উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার এবং রামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের ৩ নং ওয়ার্ড মেম্বার রমজান আলীর মেয়ে এবং ওমান প্রবাসী হানিফ আলীর স্ত্রী সেলিনা বেগমকে বিগত ৫ই আগষ্ট রাত সাড়ে ১১ টার দিকে জোরপূর্বক ধর্ষণ করেন। এমন অভিযোগে ঘটনার ৩ দিন পর ৮ আগষ্ট ওমান ওই নারী হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। বিজ্ঞ বিচারক মামলাটি এফআইআর হিসেবে রুজু করার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। ওই দিন রাতেই নবীগঞ্জ থানায় মামলাটি এফআইআর হিসেবে রুজু হয়। এর প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম ও এএসআই আক্তার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ রামপুর নতুন বাজার সংলগ্ন ব্রীজের কাছ থেকে তাকে গ্রেফতার করেন। এদিকে গ্রেফতারকৃত কাজল মিয়া নিজেকে নির্দোষ দাবী করে মামলাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com