শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

প্রতারনা মামলায় জেলা ছাত্রদল সহ-সভাপতি রফিক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ প্রতারনা মামলায় মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি হোসাইন মোঃ রফিককে পুলিশ গতকাল গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে পুলিশ তাঁর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগে একই গ্রামের ব্যবসায়ী মোঃ ফয়ছল মিয়া বাদী হয়ে ছাত্রদল নেতা হোসাইন মোঃ রফিককে আসামী করে ৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাত্তার জানান, ওইদিন দুপুরে উপজেলার গোয়াছনগর গ্রামে অভিযান চালিয়ে একটি প্রতারনার মামলায় জজ মিয়ার ছেলে রফিককে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরেই তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরন করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন রিপন পিপিএম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com