সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জাতীয় শ্রমিকলীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল জোহরের নামাজের পর শহরের উমর ফারুক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দাল করিম, সহ-সভাপতি আব্দুল আউয়াল, জয়নাল আবদীন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক মনর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান চৌঃ, জাতীয় পৌর শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন, ৬নং ইউপি শ্রমিকলীগ সভাপতি সেলিম মিয়া, ৪নং ইউপি সভাপতি রবিউল মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি মোশাহিদ মিয়া, সাধারণ সম্পাদক ফজল মিয়া। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের প্রস্তুুতি কমিটির আহ্বায়ক হুমায়ূন চৌঃ, শ্রমিকলীগ নেতা জালাল মিয়া, শিপন মিয়া, মতব্বির মিয়া, আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com