সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে গোলাপ হত্যা মামলার আসামী তালিব আলী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৪৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকা চরগাঁও গ্রামের চারাগাছ ব্যবসায়ী গোলাপ আলী হত্যা মামলার অন্যতম আসামী তালেব আলীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে আত্মীয়র বাড়িতে অবস্থান করছে গোলাপ হত্যা মামলার অন্যতম আসামী তালেব আলী এমন খবর পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই কবির উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের তালেব আলীর এক আত্মীয়’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১৪ (জুন) সোমবার রাতে গোলাপ আলীর ঘরের চালের উপর দিয়ে ডিসের লাইন টানানো নিয়ে তালেব আলীর সাথে বাকবিতন্ডতার এক পর্যায়ে তালেব আলীর লোকজন গোলাপ আলীর ছেলে সুমন মিয়াকে মারপিট করে। এ ঘটনায় গোলাপ আলী সোমবার রাতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই গোলাপ মিয়া নিখোঁজ হয়ে যায়। সারারাত খোঁজাখুজির একপর্যায়ে মঙ্গলবার সকালে চরগাঁও গ্রামের নয়াবাড়ি কবরস্থানের পাশে একটি নির্জনস্থানে গোলাপ আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী খায়রুন আক্তার।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই কবির উদ্দিন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকান্ডে ব্যবহৃত জিআই পাইপ জব্দ করা হয়। মামলার অন্যতম আসামী তালেব আলীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে নানাস্থানে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com