বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেশের মাটিতে পা রেখেই মৃত্যুর মুখোঁমুখি ॥ অলিপুরে সড়ক দুর্ঘটনায় বানিয়াচংয়ের ২ জন নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৮৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামের কাতার ফেরত দোলন মিয়া (২৮) দেশের মাটিতে পা রেখেই মৃত্যুর মুখোঁমুখি হয়েছেন। তাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে এ সময় লাশ হয়েছেন তার দুই স্বজন খালাতো ভাই ও চাচা। প্রবাসীরা দেশে আসার পর যেখানে পরিবারের লোকজন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন সেখানে অশ্র“ বন্যা বয়ে যাচ্ছে। নিহত দুই জন হলেন, যাত্রাপাশা গ্রামের লুকু মিয়ার পুত্র আসিক মিয়া (২২) ও রুসমত উল্লাহর পুত্র বাচ্চু মিয়া (৪৮)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর নামক স্থানে ট্রাকের সাথে দোলন মিয়াসহ অন্যান্যদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহাতের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল (র:) বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে দোলন মিয়াসহ অন্যান্যরা বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে অলিপুর নামকস্থানে দাড়ানো ট্রাকের সাথে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা কাতার প্রবাসী দোলন মিয়া, তার দোলন মিয়ার) খালাতো ভাই আসিক মিয়া, চাচা বাচ্চু মিয়া, ফুফাতো ভাই জলিল মিয়া ও খালাতো ভাই আবিদ মিয়াসহ ৫ জন আহত হন। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উল্লেখিত দুই জন মারা যান। গুরুতর আহত প্রবাসী দোলন মিয়া ও জলিল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক বলে জানান চিকিৎসক। অপর আহত আবিদ মিয়াকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ জন আহত হলে তাদেরকে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com