বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মীর জাফর মোশতাক ও জিয়ার নাম বাঙ্গালী জাতি ঘৃণাভরে উচ্চারণ করবে-মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৮৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, ১৫ই আগস্টের মীর জাফর খুনী খন্দকার মোশতাক ও জেনারেল জিয়ার নাম বাঙ্গালী জাতি চির দিন ঘৃণাভরে উচ্চারণ করবে।
তিনি গতকাল নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও সরকারী প্রাথমিকি বিদ্যালয় প্রাঙ্গনে ২নং পুর্ব বড় ভাকৈর ইউনিয়ন যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ তৈয়বুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়ার পরিচালনায় প্রথমে জহিরুল ইসলামের কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্টিত শোক সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুলাল আহমেদ চৌধুুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান।
বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর যুবলীগ নেতা হুমায়ূন আহমদ চৌধুরী, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি তকলিছ মিয়া, ২নং ইউনিয়ন ওয়ার্র্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর নুর, কাজিরগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল মিয়া, কুর্শি ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নেছার আহমেদ জগলু, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ আহমদ আলী, ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আহাদ  শাহজাহান, ইউপি সদস্য শাকু আলম, ২নং ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক মইনুল হক, আবু বক্কর ও সাহাব উদ্দিন, কামরুল ইসলাম, মোফাজ্জুল রিহান উদ্দিন, জসিম উদ্দিন, ওলিনুর, শামীম আহমেদ, নাহিদুল ইসলাম, আবুল খায়ের, টিপু হোসেন, ছাব্বির হোসেন, হুমায়ূন আহমেদ, খালিছ মিয়া, আবদুল ছত্তার, হারুন প্রমূখ।
সভায় শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেন, ৭৫ এর ১৫ আগস্টের মীর জাফর খুনী খন্দকার মোশতাক ও জেনারেল জিয়ার নাম বাঙ্গালী জাতি চির দিন ঘৃণাভরে উচ্চারণ করবে। তিনি বলেন, খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই জাতির পিতার আদর্শ ও উদ্দেশ্যে শেষ হয়ে যাবে। কিন্তু হত্যাকারীরা কখনো ভাবেনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্তী শেখ হাসিনার নেতীত্বে একদিন ১৬ কোটি বাঙ্গালী একই মোহনরায় দাড়িয়ে হত্যাকরীদের বিচারের ব্যবস্থা করবে। মিলাদ গাজী বলেন, বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা মাধ্যমে ৩০ লাখ বাঙ্গালীর রক্তমূল্য ও ২ লাখ মা বোনের সম্ভ্রম হারানোর মাধ্যমে পাওয়া বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়ে আছে। তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি রায় কার্যকরের দাবি জনান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com