মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আগস্ট স্মরনে বদরুন্নেছা হাসপাতালের ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শোকাবহ আগস্ট স্মরনে বদরুন্নেছা হাসপাতালের এইচ আলী আই কেয়ার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়। অনুষ্টানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, এয়ার লিংক লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন জাহাঙ্গীর, চেম্বার ডিরেক্টর কায়সার আহমেদ চৌধুরী জনি, জয়নাল আবেদীন, সোহেল রানা ও বদরুন্নেছা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ট্যাক্সেস বারের সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান। চক্ষু রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ মীর মোঃ মঈনউদ্দিন ইমন ক্যাম্প পরিচালনা করেন এবং সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত প্রায় শতাধিক রোগী দেখেন এবং সমস্যার সমাধান দেন।
উল্লেখ্য, বদরুন্নেছা হাসপাতালের নতুন সংযোজন এইচ আলী আই কেয়ার এ সংযোজিত হয়েছে চক্ষু পরীক্ষার সর্বাধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটারাইজড সিস্টেম। ডাঃ ইমন প্রতিদিন হাসপাতালে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com