মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শ্রীমঙ্গলে গৃহবধুর রহস্যজনক খুন

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা বস্তির বাসিন্দা তিন সন্তানের জননী স্বপ্না আক্তার (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক খুন হয়েছে। এ ঘটনায় স্বামী গফুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত (০১ আগষ্ট ২০১৭) প্রায় ২টার দিকে গফুর মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তার বাড়িতে। সেখানে ঘরের ভিতর স্বপ্না আক্তারের মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্বপ্না আক্তারের স্বামী গফুর মিয়া জানায়, তাদের ২ রুমের বাসায় স্বামী-স্ত্রী আলাদা ঘুমাতেন। রাতে বাথরুমে যাওয়ার জন্য বের হলে তিনি তাঁর স্ত্রীর রুমে স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সে জানায় কেউ তাঁর স্ত্রীকে বাহিরে খুন করে ঘরের ভিতর ফেলে গেছে।
নিহত স্বপ্না আক্তারের বড় বোন আফিয়া বেগম জানান, তাঁর বোন যে বাড়িতে থাকে সেই জমির মালিক তাঁর বোন স্বপ্না আক্তার। স্বামী গফুর মিয়া সেই জমিটি বিক্রি করার জন্য কয়েকবছর ধরে উঠে পড়ে লেগেছিল। স্ত্রী রাজি না হওয়ায় প্রায়ই মারধর করতো। একবার তাদের ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল।
এদিকে স্বপ্না আক্তারের মেয়ে ইমা আক্তার (১২) জানায়, কয়েকমাস আগে স্কুল থেকে বাড়ি ফিরে সে দেখে তার মায়ের হাত ভাঙ্গা। তার বাবাই তার মার হাত ভেঙ্গেছিল বলে জানায় সে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী গফুর মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com