মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মীর নূর আহম্মদের ছেলে মীর মোঃ মামুন মিয়া (১৬) নিখোঁজের ৩ দিন পর তার লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ২৪ জুলাই সোমবার সকালে স্থানীয় লোকজন মামুন মিয়ার বাড়ি থেকে আধা কিঃ মিঃ দূরে একটি খালের পাড়ে মামুন মিয়ার মৃত দেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছু মিয়া ও চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে পুলিশ মামুন মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি রাজু আহমেদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গত শুক্রবার মামুন মিয়া নিজ বসতবাড়ি থেকে পার্শ্ববর্তী শাকির মোহাম্মদ বাজারে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার বাবা নূর আহম্মদ অনেক খোঁজাখুজি করে ছেলে মামুন মিয়ার কোন সন্ধান না পেয়ে ২২ জুলাই শনিবার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং-১৩৫০, তারিখ- ২২/০৭/২০১৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com