সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিত সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় চুনারুঘাট ডিসিপি হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব, অধ্যক্ষ আলহাজ্ব আলাউদ্দিন, মোঃ আব্দুল মালেক, আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ শামছুল হক চৌধুরী, শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, মোঃ ইমদাদুল হক চৌধুরী, আব্দুল আজিজ, মোঃ সাইফুর রহমান, সুলতানা রাজিয়া, চিত্তরঞ্জন ধর, মিজানুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়ালকে সভাপতি, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছামাদ আজাদকে সাধারণ সম্পাদক ও ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইমদাদুল হক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৭-২০১৮ দ্বিবার্ষিক সনের ৫১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, বৈশাখী ভাতা প্রদান, ৫% বর্ধিত বেতন সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন এবং সরকারের নিকট দাবি পূরণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com