মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আটঘরিয়া গ্রামের নিহত বিজিবি সদস্য সুমন স্মরণে শোক সভা

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের বিজিবি সদস্য নিহত সুমন মিয়া স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৈল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাইয়ুমের উদ্যোগে গতকাল মঙ্গলবার পাইকপাড়া গ্রামে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। আটঘরিয়া গ্রামের কৃতি সন্তান হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আছকির মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। বক্তব্য রাখেন, আবুল কালাম, মেম্বার আব্দুল কাইয়ুম, টেনু মিয়া, এনামুল হক এনাম, মো: পরশ মিয়া, মহরম আলী, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, ফারুক মিয়া, আশিক মিয়া, শাহ আলম, সামছুল হক প্রমুখ।
উল্লেখ্য যে, ২৬ জুন ঈদুল ফিতরের রাতে লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে তিস্তা নদীর আবুলের চরে দায়িত্ব পালন করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন সুমন মিয়া। পরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com