স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর থেকে পরোয়ানাভূক্ত দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল ওই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সাজন (২৬) ও তার ছোট ভাই সুজন মিয়া (২২)। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার এএসআই হরিধন ও বিকাশের নেতৃত্বে একদল পুলিশ তাদের রাজনগর থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, মারামারির মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল।