মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আদালতে বিচার প্রার্থীর পকেট কাটতে গিয়ে জনতার হাতে যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্টের বারান্দায় বিচার প্রার্থীর পকেট কাটতে গিয়ে জনি আহমেদ (২৫) নামের এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে বহুলা গ্রামের আলী মিয়ার পুত্র। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা দায়রা জজ আদালতের বারান্দায় নবীগঞ্জ উপজেলা সদরের ব্যবসায়ী বাবুল মিয়ার পকেট থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়ার সময় লোকজন তাকে আটক করে। পরে গণধোলাই দিয়ে কোর্ট পুলিশে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আদালতে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র গড়ে উঠেছে। যারা বিচারপ্রার্থীসহ আইনজীবি ও পুলিশের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। যদিও মাঝে মাঝে তাদেরকে আটক করা হয়। কিন্তু জামিনে বেরিয়ে এসে ফের তারা এ ব্যবসায় জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com