বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্কটল্যান্ডে লেবার পার্টির মনোনয়ন পেলেন হবিগঞ্জের ফয়সল চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৭৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এবার স্কটল্যান্ড এর এডিনবরায় প্রথমবারের মতো বাংলাদেশী ব্রিটিশ, হবিগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী এম.বি. ই্ পেলেন লেবার পার্টির এমপি মনোনয়ন। তাকে লেবার পার্টির সবচেয়ে সম্মানের আসন এডিনবরা সাউথ-ওয়েস্ট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফয়সল চৌধুরী এডিনবরাতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট ও সামাজিক কর্মকান্ডের একজন সফল সংগঠক হিসেবে সুপরিচিত। তার এ সামাজিক ও আন্তর্জাতিক কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটেনের রাণী এলিজাবেথ-২ এর কাছ থেকে তিনি অতি সম্মানজনক রাজকীয় উপাধি মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এম.বি.ই) লাভ করেন। তিনি এডিনবরা ও লুদিয়ান্স রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান।
ফয়সল চৌধুরী এম.বি.ই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের মরহুম গোলাম রব্বানি চৌধুরীর ছেলে। মৌলভীবাজার জেলার কামালপুর নালীহুরী গ্রামের বড় বাড়ীর বিশিষ্ট ব্যক্তি আন্তর্জাতিকভাবে সুপরিচিত ড. ওয়ালী তসর উদ্দিন এম.বি.ই ও সরফ উদ্দিনের ভাগিনা, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর নাতি এবং মৌলভীবাজার জেলার বিশিষ্ট আইনজীবী মীর্জা মাহবুব উদ্দিন বেগ এর জামাতা। ফয়সল চৌধুরী এম.বি.ই দেশবাসীর কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com