বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে বিজিবি ৩৭ লাখ টাকার মাদক ধ্বংস করেছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৫০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মাদককে না বলুন, যুব সমাজকে রক্ষা করুন, স্ব-নির্ভর দেশ গড়তে সহায়তা করুণ, এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৬ বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও সীমান্ত এলাকা থেকে আটক প্রায় অর্ধ কোটি টাকার বিভিন্ন প্রকারের মাদক ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের ভানুগাছ রোড, ষ্টেশন রোড, কলেজ রোড, গুহ রোড ও কমলগঞ্জ রোড হয়ে বিজিবি ক্যাম্পে এসে শেষ হয়। পরে বিজিবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা।
অনুষ্ঠানে ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আনিছুজামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রাশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, এ এস পি আশফাক, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, মেজর খালেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, কিশোরী ক্লাব, পৌর প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিজিবি সদস্যসহ সহ¯্রাধিক লোক অংশ নেন।
আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে প্রায় ৩৭ লাখ টাকার বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com