সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ পৌরসভায় অবৈধ টমটম আটক অভিযান শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অবৈধ টমটম আটক অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত অর্ধশতাধিক টমটমকে আটক করা হয়েছে এবং সেই সাথে জরিমানা করা হচ্ছে। তবে বৈধ টমটমকেও জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া জরিমানার টাকা অধিক রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন টমটম মালিকরা।
জানা যায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জকে যানজটমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ অভিযান শুরু করে অবৈধ টমটমের বিরুদ্ধে। ফলে গত কয়েকদিন ধরে টমটম ধরতে অভিযান চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। গতকাল বিকাল পর্যন্ত প্রায় অর্ধশতাধিক টমটমকে আটক করা হয় এবং তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে হবিগঞ্জ শহরের টমটম মালিক দুলাল মিয়া জানান, তার একটি টমটম হবিগঞ্জ পৌরসভার নম্বর প্লেইট নং-৬৪৪ গতকাল যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ গিয়েছিল। এ সময় জগতপুর পয়েন্ট থেকে তার টমটমটি আটক করা হয় এবং তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার টমটমটি হবিগঞ্জ পৌরসভায় চলাচল করে। গতকাল যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ গিয়েছিল। তার মতে, হবিগঞ্জ পৌরসভার অনুমোদন পাওয়া টমটম শায়েস্তাগঞ্জ পৌরসভা আটকাতে পারলে শায়েস্তাগঞ্জ পৌরসভার অনেক গাড়ি হবিগঞ্জ আসে। এক্ষেত্রে জরিমানার বিধান কি তা নিয়ে প্রশ্ন তোলেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com