সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান’ যথাযোগ্য মর্যাদায় উদযাাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রারম্ভেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহাবিষ্ট ছিলেন আগত রবীন্দ্রপ্রেমী দর্শক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com