মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডাঃ মুশফিক চৌধুরীসহ কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে সংবর্ধনা ও বিএমএর জেলা কমিটির অভিষেক

  • আপডেট টাইম শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৮৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ জেলা বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএমএ’র নব নির্বাচিত সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইহতেশামূল হক চৌধুরী দুলালকে সংবর্ধনা ও হবিগঞ্জ জেলা বিএমএ’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ জেলা পরিষদ অটিটিরিয়ামে হবিগঞ্জ জেলা বিএমএ’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ বিএমএর সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ।
বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা DSC02827 copyবিএমএ সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএমএ’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইহতেশামূল হক চৌধুরী দুলাল, কেন্দ্রীয় বিএমএর সহ-সভাপতি ডাঃ মুর্শেদ আহমেদ চৌধুরী, ডাঃ সোহেল মাহমুদ চৌধুরী, ডাঃ মোঃ জাবেদ,ডাঃ মোঃ শেখ শহিদুল্লাহ, ডাঃ আবুল হাসেম খান, ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ ডাঃ মোঃ নাহিদ হোসেন, অধ্যক্ষ ডাঃ শারফুদ্দিন আহমেদ, অধ্যক্ষ ডাঃ মোঃ মোর্শেদ আহমেদ চৌধুরী, হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন ডাঃ সফিকুর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক ও হবিগঞ্জ বিএমএ’র সহ-সভাপতি ডাঃ দেবপদ রায়, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, সিনিয়র সদস্য ডাঃ মোঃ জমির আলী, যুগ্ম সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ডাঃ এম আবরার জাবের, ডাঃ আবু নাঈম মাহমুদ হাসান, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ সাবিনা আশরাফী লিপি, ডাঃ প্রদীপ কুমার দাশ, ডাঃ কায়ছার রহমান, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ বজলুর রহমান, ডাঃ মিঠুন রায়, ডাঃ নির্জন ভট্টচার্য্য, ডাঃ তারেক প্রমূখ।
সভায় কেন্দ্রীয় বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বর্তমান সরকার ডাক্তারদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই প্রধান মন্ত্রীর নির্দেশ মেনে স্ব-স্ব কর্মক্ষেত্রে আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন ডাক্তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সরকার সর্বোচ্চ সর্তক আছে।
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএমএর সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সরকার ডাক্তাদের সকল প্রকার সুযোগ সুবিধা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অতীতের কোন সরকার ডাক্তারদের উন্নয়নে কাজ করে নাই। কিন্তু বর্তমান সরকার ডাক্তারদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সভায় কেন্দ্রীয় বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইহতেশামূল হক চৌধুরী দুলাল বলেন, ডাক্তারদের উন্নয়নের বর্তমান আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের জন্য গাড়ী বরাদ্ধ প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকারের আমলে অত্যান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ডাক্তার নিয়োগ প্রদান করা হয়েছে। যা অতীতের কোন সরকার পারেনি।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন হবিগঞ্জ জেলা বিএমএ নেতৃবৃন্দ। পরে নৈশভোজের মাধ্যমে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com