বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

পইল হাইস্কুলের পিয়নসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল থেকে হাইস্কুলের পিয়নসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাজা ও যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল, ওই গ্রামের দুলার মিয়ার পুত্র পইল হাইস্কুলের পিয়ন সোহেল মিয়া (২৫) ও লামা পইল গ্রামের বিষময় দাসের পুত্র মহানন্দ দাস (৬০)। গতকাল শনিবার সন্ধ্যায় সদর থানার এএসআই বিপ্লব ও বিকাশের নেতৃত্বে একদল পুলিশ পইল দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে দোকান থেকে তাদেরক আটক করেন। এ সময় সোহোলের কাছ থেকে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও মহানন্দ এর কাছ থেকে ১শ’ত গ্রাম গাজা উদ্ধার করা হয়। অপর দিকে একই সময় তাজুল ইসলাম অপর আরেক আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com