বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বানিয়াচঙ্গ-শিবপাশা সড়কে ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জন নাম স্থানে রোগীবাহি সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা রোগী সহ অন্যান্যদের মারধর করে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।
প্রকাশ, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার স্ত্রী গর্ভবতী গৃহবধু সপ্না বেগম (২২) এর প্রসব ব্যথা শুরু হলে রাতেই বাড়ির লোকজন একটি সিএনজি যোগে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত প্রায় সাড়ে ১২ টার দিকে সিএনজিটি বানিয়াং-শিবপাশা সড়কের আঞ্জন নামক স্থানে আসা মাত্র ৭/৮ জনের ডাকাতদল সিএনজিটির গতিরোধ করে। ডাকাতরা সিএনজিতে থানা রোগী গর্ভবতী গৃহবধু সপ্না বেগম, তার স্বামী আলা উদ্দিন মিয়া, ভাবী সুনাহারা খাতুন (২৫), দাদী কুলসুমা বেগম (৭০), আলাউদ্দিনের শ্বশুর সাস্তু মিয়া, সিএনজি চালক মোশাররফ মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগদ ১৬ হাজার টাকা, ৪টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
পরে গর্ভবতী গৃহবধু সপ্না বেগমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সে একটি সন্তান প্রসব করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com