মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আ.লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলো সেই পরাজিত শক্তি আজ সংঘটিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ কায়েমের চেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা দিবসসহ রাষ্ট্রীয় দিবসগুলোতে তাদের গাত্রদাহ শুরু হয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে চোখ-কান খোলা রেখে সজাগ থাকতে হবে।
সোমবার রাতে আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগ কর্তৃক মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় নির্বাহী পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আলী টিপু, এডঃ আলমগীর চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ুন কবীর সৈকত, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, সদস্য শংখ শুভ্র রায়, এডঃ কনক জ্যোতি সেন রাজু, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ এম আকবর হোসেইন জিতু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, শ্রমিক নেতা মহিবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা স্বজল রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শেবুল মিয়া, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এডঃ হেলাল আহমেদ ও এডঃ মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com