বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ হবিগঞ্জ আসছেন কবি হেলাল হাফিজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ হবিগঞ্জে আসছেন জীবন্ত কিংবদন্তী প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। বিকের ৪টায় তিনি হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্য বিষয়ক এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। “ভালবাসার গান, কবিতা ও গল্পকথা” নামক একটি সাহিত্য-সংস্কৃতি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের সদস্য সাইফুর রহমান কায়েস, তাসলিমা খান ও শাহ মোঃ আলমগীর এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি হেলাল হাফিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক জাহান আরা খাতুন, ড. সৈয়দ মোতাকাব্বির মাসুদ, কবি ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ, কবি ও সাংবাদিক মরিয়ম শেলী, সৈয়দ আসাদুজ্জামান সুহান প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কবি হেলাল হাফিজকে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে। উক্ত অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মনসুর আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com