মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা এমদাদুর রহমান শানু’র স্মরনে সভা

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান শানু’র মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইউপি যুবদল। গতকাল রবিবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি যুবদলের সভাপতি আখলাকুল হক চৌধুরী বিপ্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএন মির্জা’র পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সোহেল আহমদ চৌধুরী রিপন, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ হারুন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মদরিছ মিয়া, হাজী মারাজ মিয়া, বশির আহমদ, আহমদ ঠাকুর রানা, যুবনেতা নুরুল আমীন, আহমদ খান, আলমগীর মিয়া, নিহতের ভাই মাওঃ আকবর আলী প্রমূখ। সভায় বক্তাগণ মরহুম যুবনেতা এমদাদুর রহমান শানু’র কর্মময় ও রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com