সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে পথসভায় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন মরা গাঙ্গের পানি, কখনো জোয়ার আসবে না

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলে উগ্রবাদী ও জঙ্গীবাদের মদদ দিচ্ছে। তাদের আন্দোলন মরাগাঙ্গের পানি, কখনো জোয়ার আসবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি আজ নয় কাল, কাল নয় পরশু আন্দোলনে নামবে বলে ৮ বছর অতিক্রম করেছে। তাদের আন্দোলনে জনগণের কোন সারা নেই। তিনি বলেন ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ করা হয়েছে, চলতি বছরের যে কোন সময় চার লাইনের কাজ শুরু হয়ে যাবে। তিনি বলেন দলের ভিতরে কোন ধরনের উইপোকা রাখবেন না। বিভেদ সৃষ্টি করবেন না। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের মন জয় করার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ আয়োজিত হবিগঞ্জের অলিপুরে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট আওয়ামীলীগের সভাপতি আকবর হোসনে জিতু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমুখ। পরে মন্ত্রী সিলেটের উদ্দ্যেশে রওনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com