বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জে পুলিশের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা গ্রামের মৃত তছকির উল্লার ছেলে মালকাছ মিয়া। গত শুক্রবার গভীর রাতে নাদামপুর এলাকা থেকে ২৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মালকাছ মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। ওই এলাকার যুব সমাজসহ উঠতি বয়সের ছেলে ও স্কুল কলেজের ছাত্ররা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। গত শুক্রবার রাতে মালকাছসহ তিন জন মাদক ব্যবসায়ী ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশে ইনাতগঞ্জ এলাকায় প্রবেশ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইনাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্র্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে ইনাতগঞ্জের বান্দের বাজার সড়কের নাদামপুর এলাকা থেকে মালকাছকে গ্রেফতার করে। এর আগেই মালকাছের সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে মালকাছের স্বীকারোক্তি মোতাবেক তিন জনের বিরুদ্ধে মাদক আইনে এস আই ধর্মজিৎ সিনহা বাদি হয়ে মামলা দায়ের করেন। গতকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com