রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুর পৌরসভায় ৯ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৬৪৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট মিউনিসিপ্যাল গভার্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্টর আওতায় মাধবপুর পৌরসভায় ৯ কোটি ১২ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সংসদ সদস্য এ্যাডঃ মাহবুব আলী এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা সুকোমল রায়, বেনুপদ রায়, আশরাফুল আলম টিটু, ব্যবসায়ী নেতা জীবনকৃষ্ণ বণিক, কাউন্সিলর অজিত কুমার পাল, আবুল বাশার, বাবুল হোসেন, দুলাল খা, আব্দুল হাকিম, শ্যামল ঋষি, ইশরাত জাহান ডলি, স্বপ্না পাল, উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, নিমার্ণকারী প্রতিষ্টানের ঠিকাদার মোঃ গোলাপ মিয়া প্রমূখ।
মেয়র হিরেন্দ্র লাল সাহা জানান-মহাসসড়ক থেকে বোয়ালিয়া ব্রীজ পর্যন্ত ২০৭৫ মিটার এবং মহাসড়ক থেকে গঙ্গানগর রাস্তা পর্যন্ত ৪৪৫ মিটার রাস্তা, ড্রেইন ও সড়ক বাতি নির্মিত হবে। এর ফলে পৌরবাসী উন্নত নাগরিক সেবা ভোগ করবেন। আশা করি পৌর পরিষদের মেয়াদকালে অবশিষ্ট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com