শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শাহজীবাজার দরগা গেইট এলাকায় একটি ব্রীজ ঝুকিপূর্ণ

  • আপডেট টাইম রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলওয়ে সড়কে শাহজীবাজার দরগা গেইট এলাকায় একটি ব্রীজ ঝুকিপূর্ণ হয়েছে। যেকোন সময় এটি ভেঙ্গে পড়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। ঘটতে পারে দুর্ঘটনা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ কোন মেরামতের ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন আন্তনগর জয়ন্তিকা, পারাবত, কালনী, উপবন, উদয়ন, পাহারিকা, সুরম, জালালাবাজ ও মালগাড়িসহ ১৫টিরও বেশী ট্রেন চলাচল করছে ওই ঝূকিপূর্ণ ব্রীজ দিয়ে। এলাকাবাসী মনে করছেন যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখিন হতে পারে ট্রেন। এতে জান-মারের ব্যপক ক্ষতি হবে। এ ব্যাপারে, শাহজীবাজার ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শায়েস্তাগঞ্জ ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করার জন্য। তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপরে, উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি অনতিবিলম্বে ব্যবস্থা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com