বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ দীর্ঘ চার সপ্তাহ বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে হবিগঞ্জের অন্যতম বৃহৎ সুরমা চা বাগান। বাগান বন্ধ থাকায় প্রায় দুই হাজারেরও বেশি শ্রমিক পরিবারের জীবনে নেমে এসেছিল চরম দুর্ভোগ। রেশন ও তলব বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারে দেখা দেয় খাদ্যসংকট। এমন সংকটময় মুহূর্তে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের ছেলে এবং সায়হাম গ্রুপের নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ শাফকাত আহমেদ।
জানা যায়, এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশে তার ছেলে শাফকাত আহমেদ ব্যক্তিগত উদ্যোগে শ্রমিক পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি নিজস্ব তহবিল থেকে প্রায় আড়াই লাখ টাকার চাল বিতরণ করেন। গতকাল বুধবার বিকেলে সুরমা চা বাগানের সদর, মাহঝিল, ২০ নম্বর ও ১০ নম্বর ডিভিশনের শ্রমিকদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগান বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিক পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। অনেক পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যও সংকট দেখা দেয়। ঠিক এমন সময় শাফকাত আহমেদের এই সহায়তা শ্রমিকদের মাঝে স্বস্তি এনে দেয়।
সাবেক ভ্যালি সভাপতি আবিরত বাক্তি বলেন, “চা বাগানে যখন খাবারের জন্য হাহাকার শুরু হয়েছিল, ঠিক তখনই আমাদের এমপি সাহেব সহযোগিতার হাত বাড়ান। বাগান পুনরায় চালুর জন্যও তিনি কাজ করেছেন। তার নির্দেশে তার ছেলে আজ শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেছেন, এতে শ্রমিক পরিবারগুলো অনেক খুশি।”
ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, “এই সহায়তা শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এতে তাদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।”
এ বিষয়ে সৈয়দ মোঃ শাফকাত আহমেদ বলেন, “আমরা অবহেলিত শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। আমরা কথা দিয়েছিলাম যেকোনো দুর্যোগে তাদের পাশে থাকব। আজ সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আমরা এই সহায়তা প্রদান করেছি। এখন বাগান আবার চালু হয়েছে, এতে আমরা সবাই আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সাধ্যমতো শ্রমিকদের পাশে থাকব।”
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়ায় সুরমা চা বাগানে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে। শ্রমিকদের মাঝে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মুখে ফিরেছে হাসি। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com