মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগার আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাঃ বজলুর রহমান। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে তিনি এই পরিদর্শন করেন, যা কারাগার প্রশাসনে তাৎক্ষণিক তৎপরতা সৃষ্টি করে।
পরিদর্শনকালে জেলা ও দায়রা জজকে কারাগার প্রাঙ্গণে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, হবিগঞ্জের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মুমিনুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কার্কন দে এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন টিপু। জানা যায়, পরিদর্শনের সময় বিচারকগণ কারাগারের বিভিন্ন সেল ঘুরে দেখেন এবং বন্দীদের নিরাপত্তা ব্যবস্থা, খাদ্যের মান, চিকিৎসাসেবা ও সার্বিক পরিবেশ সরেজমিনে যাচাই করেন। বন্দীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন তারা।
এ সময় দরিদ্র ও অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন জেলা ও দায়রা জজ। তিনি এ বিষয়ে জেল সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের উদ্দেশ্যে তিনি বলেন, শাস্তি ও সংশোধনের মাধ্যমে তারা যেন সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে লক্ষ্যে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com