বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বনগাঁওমুখী সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দিনারপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।
বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক জামে মসজিদ থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। বিশেষ করে প্রায় ১৫টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় বিরাজমান। তাই নিরাপদ পারাপার নিশ্চিত করতে অবিলম্বে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ করা সময়ের দাবি বলে তারা জোরালোভাবে তুলে ধরেন।
মানববন্ধনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com