সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ের দাউদপুরে আলোচিত ডাকাতি ॥ চট্টগ্রাম থেকে দুই ডাকাত গ্রেফতার ॥ স্বীকারোক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের দাউদপুর গ্রামে হাজী ফজলুর রহমানের বাড়িতে আলোচিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সাথে জড়িত দুই ডাকাততে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। এরা হচ্ছে বানিয়াচংয়ের উমরপুর গ্রামের মৃত আনিছ উল্লার ছেলে তুরন মিয়া ওরপে তরুন মিয়া (৩৫) ও একই গ্রামের আব্দু রহিম আবদু মিয়ার ছেলে সেজু মিয়া (২৫)। এরা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে হবিগঞ্জ ও নবীগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ডাকাতরা ফজলুর রহমানের বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
গত ১১ জানুয়ারী দিবাগত রাতে দাউদপুর গ্রামের ফজলুর রহমানের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। পরে ডাকাতরা ফজলু রহমানের ভাই ওয়াছির মিয়ার ঘরে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় উভয় পরিবারের লোকজন চিৎকার দিলে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সশয় ডাকাতরা গুলি করতে করতে পিছু হঠলেও অসিম দাশ নামে এক ডাকাতকে আটক করে। এ সময় তার কছে থেকে ৭ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গণপিঠুনী দিলে অসিমের মৃত্যু হয়। তার বাড়ি নবীগঞ্জের বাল্লা জগন্নাথপুর গ্রামে।
এদিকে এ ডাকাতির পর পরই আটককৃত তরুন ও সেজু মিয়া পালিয়ে চট্রগ্রামে চলে যায়। এ খবর পেয়ে এসআই ডিএম মজিদ তাদেরকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com