মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শোক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, ৭ বার নির্বাচিত সাংসদ, তুখোড় ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বর্ষিয়ান রাজনীতিক, আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গতকাল বিদ্যালয় মাঠে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার খানম, সিনিয়র শিক্ষক আহমদ আলী, গোলাম রব্বানী, পারভীন আক্তার খানম, আব্দুল হামিদ, খেলা চক্রবর্তী, দীপক কুমার ঘোষ, সাইদুর রহমান চৌধুরী সুমন, নানু মিয়া, আমিনুল ইসলাম প্রমুখ। পরে তার প্রতি সম্মান জানিয়ে প্রথম ক্লাশ করার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com