মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার শুরার বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার জেলা কার্যালয়ে এক শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা আনোয়ার আলী এর পরিচালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক অলিপুরী, মাওলানা কাজী হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আমিমুল এহসান মাসুম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মিরপুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান জেলা নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান শাহিন, মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, মাওলানা আব্দুল বছির, মাওলানা ডা: বশির আহমদ, মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল আহাদ আজাদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল কাইয়ূম, হাফেজ জাহাঙ্গির হোসাইন, মাওলানা আব্দুল বছির, মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, ডা: মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। বক্তাগণ বলেন আল্লার জমিনে কোরআনী শাসন কায়েমের লক্ষ্যে সকলকে একযুগে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌছে দিতে হবে। নেতৃবৃন্দ সুপ্রিম কোর্টের সামনে মুর্তি স্থাপন করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে একে অপসারণ করার জোর দাবী জানান। পরিশেষে মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী সভাপতি, মাওলানা আনোয়ার আলীকে নির্বাহী সভাপতি, আব্দুল্লাহ মিরপুরীকে সেক্রেটারী এবং মাওলানা আশিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ঠ জেলা নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com