বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

২০৫০-এর পর হঠাৎ জনসংখ্যা কমে যাবে ইউরোপে

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সাম্প্রতিক পৃথিবীর দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমাণ জনসংখ্যা। কিন্তু খুব কম সময়ের মধ্যেই পৃথিবীর বেশ কিছু দেশ জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় আছে। ১৯৯৫ সালে ইতালিতে ১৫ বছরের নিচে যারা ছিলেন তাদের সংখ্যা ছিলো মোট জনসংখ্যার ৬৫ শতাংশেরও বেশি। বর্তমান সময়ে এই বয়:সীমাটা ৩০ বছরের গিয়ে ঠেকেছে এবং ২০২০ সালে এই সীমাটা ঠেকবে ৩৫ বছরে। জনসংখ্যাবিদরা ধারণা করছেন, জনসংখ্যার ক্রমবৃদ্ধি হঠাৎ থেমে যাবে এই শতাব্দীতেই। আর এর সবচেয়ে বড় ধাক্কাটি পড়বে ইউরোপে।
ক্রমবর্ধমাণ বয়:সীমাটি ইতোমধ্যেই গুরত্বপূর্ন কিছু দেশের রাজনীতি এবং অর্থনীতিতেও প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে বয়ষ্ক ভোটারদের জন্য রাজনীতি নতুন মোড় নিয়েছে। দেখা যাচ্ছে, ক্রমবর্ধমাণ জনসংখ্যা সত্ত্বেও কর্মক্ষেত্রগুলো তারুণ্য সংকটে ভুগতে শুরু করেছে। এমন পরিস্থিতি কোন দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত।
জনসংখ্যা বিশেষজ্ঞরা যেসব দেশের জনসংখ্যা ২ কোটির উপরে এমন ৫৬টি দেশে একটি জরিপ পরিচালনা করেন। এরমধ্যে অন্তত ৯টি দেশের জনসংখ্যা ক্রমেই কমছে। সময়ের ব্যাবধানে ক্রমহাসের চক্রে অন্যান্য দেশগুলোও আবর্তিত হবে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইউক্রেনের কথাই ধরা যাক। জাতিসংঘ পরিচালিত জনসংখ্যা জরিপ থেকে দেখা যাচ্ছে, ২০৫০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ২২ শতাংশ কমে যাবে। দক্ষিণ এবং পূর্ব ইউরোপের পোল্যান্ড সহ অন্যান্য দেশে ২০৫০ সালের মধ্যে গড়ে ১৪ শতাংশ জনসংখ্যা কমবে। রাশিয়ান ফেডারেশনে কমবে ১০.৪ শতাংশ। ইতালিতে ৫.৫ শতাংশ এবং স্পেনে ২.৮ শতাংশ। জনসংখ্যা চিত্রটিতে এও বলা হয়, ২০৫০ সালের মধ্যে ইউরাপের জনসংখ্যা সর্বোচ্চে পৌঁছাবে এবং এই সময়ের পরই কমতে শুরু করবে। ফোর্বস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com