মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি আবু জাহির টি-টুয়েন্টি টুর্ণামেন্টে ইয়ং ব্রাদার্স এর জয়

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের গ্র“প পর্বের শেষ খেলায় জয়লাভ করেছে ইয়ং ব্রাদার্স। গতকালের খেলায় তারা সিলেটের টাইগার্স ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে গতকালের খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বদরুল ৩১ ও কামরান ১৬ রান সংগ্রহ করে। ইয়ং ব্রাদার্সের সাকিব ও এমরান ২টি করে উইকেট লাভ করে। জবাবে ইয়ং ব্রাদার্স ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে রিপন ২৭ ও সাকিব ১৫ রান সংগ্রহ করে। সিলেট টাইগার্স এর ফাহমিদ ৩টি ও মামুন ২টি উইকেট লাভ করে। গতকালের খেলা পরিচালনা করেন অভিজিৎ চক্রবর্তী ও মঈন উদ্দিন তালুকদার সাচ্চু। আজ কোন খেলা নেই। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনালে মূখোমুখি হবে উত্তরণ সংসদ বনাম সিলেট গ্রীণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com