শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

দারিদ্রতার অভিশাপ থেকে দেশ আজ মুক্ত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্র“তি রক্ষা করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছেন। বেকারত্বের অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্ত করেছেন, প্রতিটি মানুষ আজ কর্মম হয়ে উঠেছে। দারিদ্রতার অভিশাপ থেকে দেশ আজ মুক্ত। শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগসহ উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে দাড়িয়েছে। তিনি গতকাল লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ পশ্চিম এলাকায় অবশিষ্ট বিদ্যুতায়ন উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুছাইন, সর্দার উমর ফারুক, রেজাউদ্দিন দুলদুল, আব্দুল মতিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, দেবাশীষ আচার্য্য প্রমুখ। এর পূর্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য দেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুম ইফতেকার অনুষ্ঠান উপস্থাপনা করেন। এদিকে একইদিন এমপি আবু জাহির উপজেলা সভাকক্ষে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণ ও উপজেলা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও মোড়াকরি ইউনিয়নকে দাঙ্গামুক্ত ঘোষনা করেন সংসদ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com