মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চা-কন্যাদের হাসপাতালে যাতায়াতের জন্য ভ্যানগাড়ি দিলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৪৮৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ১০ চা বাগানে কর্মরত চা-কন্যাদের হাসপাতালে যাতায়াতের জন্য ভ্যানগাড়ি দিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরী। গতকাল বাগান কর্তৃপক্ষের হাতে ভ্যানগাড়িগুলো তোলে দেয়ার সময় তিনি বলেন, দেশে মাতৃ মৃত্যুর হার কমাতে শেখ হাসিনা সরকার কাজ করছে। এতে মাতৃ মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু বাহুবল উপজেলার পাহাড়ি টিলা আর ঢালু-উচুঁস্থানে গড়ে উঠা চা-বাগানগুলোতে সচেতনতার অভাব রয়েছে। এ কারণে অনেক মা অকালে মারা যাচ্ছেন। বিষয়টি আমার নজরে এলে আমি এ নিয়ে কাজ শুরু করি। ইতোমধ্যে বাগানে বাগানে বিনামূল্যে সরকারি ঔষধ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। বাগানের মেহনতি শ্রমিকদের জীবনযাত্রায় আরও গতি বাড়াতে আমি উন্নয়নমূলক বরাদ্দ দিচ্ছে। বিশুদ্ধ পানির জন্য স্থাপন করে দিয়েছি গভীর নলকূপ। এরই ধারাবাহিকতায় আমি বাগানে বাগানে ভ্যানগাড়ি বিতরণ করছি। কোন গর্ভবতী নারী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসালয়ে নিয়ে যেতে এ গাড়ি ব্যবহার করতে পারবেন শ্রমিকরা।
গাড়ি বিতরণকালে শ্রমিক নেতৃবৃন্দ, বাগান কর্তৃপক্ষ, আওয়ামীলী পরিবারের নেতাকর্মী, শত শত শ্রমিকসহ তৃণমূলের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com