রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জেলা বিএমএ’র নির্বাচন সম্পান্ন ॥ ডাঃ মুশফিক চৌধুরী সভাপতি, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ সম্পাদক মনোনীত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলা বিএমএর (২০১৬-২০১৭)ইং সনের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ।
নতুন কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ডাক্তাগণের সর্বসম্মতিক্রমে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে সভাপতি, ডাঃ অসিত রঞ্জন দাশ ও সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়কে সহ-সভাপতি, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক, ডাঃ মখলিছুর রহমান উজ্জলকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাঃ সৈয়দ এম আবরার জাবেরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা বিএএম’র কার্যকরি কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com