রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার আসামি সিলেট থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে সিলেট মহানগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গত বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিলেটের কোতোয়ালী থানাধীন একটি রেস্টুরেন্ট ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. জামাল মিয়া (৩০) শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শায়েস্তাগঞ্জে বসবাস শুরু করেন। এ সময় সুমন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত ৬ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সুমন মিয়া ভুক্তভোগীকে নিয়ে অলিপুর এলাকায় যাওয়ার পথে সুরাবই এলাকার নাপিতটিলা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের পথ রোধ করে। এ সময় সুমন মিয়া সেখান থেকে পালিয়ে গেলে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামি জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, এ মামলার আরও ৩ আসামিকে এর আগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com