সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রাস্তায় বালু রেখে প্রতিবন্ধকতা ২২ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও স্কুল এন্ড কলেজের রাস্তায় বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালত ২২ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহমেদ গতকাল এ অভিযান পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিনের নেতৃত্বে উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ফারুক মিয়া ও হাজী আঃ হাইকে দুই হাজার ও স্বপন দেবের দোকানে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চুনারুঘাট আসামপাড়া সড়কের গাজীপুর স্কুল এন্ড কলেজের সামনে সড়কে বালু রেখে ট্রাকে ভর্তি করা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মহালদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক আবুল মনছুর মজুমদার, মোবাইল কোর্ট পেশকার মোঃ সুরুজ আলী, থানার এসআই বিপ্লব কুমার সহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com