বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

নবীগঞ্জে ৮০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৮০ লিটার চোলাই মদসহ হাকিম উদ্দিন (৬০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কাজিরগাঁও-সামারগাঁও রাস্তা থেকে তাকে মদসহ হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী হাকিম উদ্দিন জগন্নাতপুর উপজেলার সামারগাঁও গ্রামের মৃত আফছর উল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, হাকিম উদ্দিন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরেই চোলাই মদসহ বিভিন্ন মাদক দ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেড়িয়ে এসে ফের ব্যবসা শুরু করে। এদিকে গত শনিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহা ও এ এস আই এ.কে.এম রাসেল এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কাজিরগাঁও-সামারগাঁও রাস্তার উপর ঢাকনাযুক্ত ৫০ লিটারী দুটি প্লাস্টিকের ড্রামে রক্ষিত ৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরনসহ হাকিম উল্লাহকে হাতেনাতে আটক করা হয়। গতকাল রবিবার সকালে ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহা বাদি হয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com