বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মাসুদ কাজী (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১১ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কৃষিলোঙ্গা হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ কাজী ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সালাউদ্দিন কাজীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট আনুমানিক রাত ১২টার দিকে মাসুদ কাজী একা একটি নৌকা নিয়ে কৃষিলোঙ্গা হাওরে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ আকস্মিক ঝড় শুরু হলে বাতাসের তীব্রতায় তার নৌকাটি উল্টে যায়। এতে তিনি পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১২ আগস্ট সকালে কৃষিলোঙ্গা হাওরের পানিতে মাসুদ কাজীর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো দুর্গাপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ কাজীর পরিবারটি অত্যন্ত অসচ্ছল। তাই মানবিক বিবেচনায় ওই অসহায় পরিবারটিকে জরুরি আর্থিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অনুরোধপত্র পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com