শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি শ্মশান ঘাট থেকে ভীম লাল দাস (৬৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাটলি গ্রামের মৃত মনোরঞ্জন দাস এর পুত্র। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় বাজার করার উদ্দেশ্যে তিনি নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন শ্মশান ঘাটে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com