শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আদালতে ভোগান্তি কমানো এবং জামিন নামা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে হবিগঞ্জ জেলায় ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা আইনজীবী সহকারি সমিতির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান এর উদ্বোধন করেন। আইনজীবী সহকারি সমিতির সভাপতি আব্দুল মোতাকাব্বির রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাকঁন দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ম এর বিচার মোহাম্মদ মমিনুল হাসান, ২য় আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকা, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুর্শিদ আহম্মেদ, শিশু ও ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ, আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপস, সিনিয়র সদস্য এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। টিওটিই বেইল্ড বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাফি উল্লাহ প্রশিক্ষক হিসেবে ছিলেন। এ ছাড়াও আইনজীবী সহকারি সমিতির পক্ষে বক্তব্য রাখেন কাজী আব্দুল কাইয়ূম, নির্ধন দাশ, আব্দুর রেজ্জাক, আরাধন দাশ, মাসুক চৌধুরী, সুভাষ সূত্রধর, তপন দাশ প্রমুখ।
জানা যায়, প্রচলিত পদ্ধতিতে জামিননামা প্রস্তুত ও দাখিল করতে আইনজীবী, তাদের সহকারী এবং আদালতের সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এতে সময়ক্ষেপণের পাশাপাশি বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ডিজিটাল জামিননামা চালু হলে এ প্রক্রিয়া অনেকটা সহজ ও দ্রুত হবে।
নতুন এ ব্যবস্থায় জামিননামা প্রস্তুত, দাখিল ও সংশ্লিষ্ট কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। এতে কাগজপত্রের ব্যবহার কমার পাশাপাশি তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রেও সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল জামিননামা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনজীবী, তাদের সহকারী এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে এ কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। এ ছাড়াও আইনজীবী ও বিচারক আইডি থাকবে। যার মাধ্যমেই জামিননামা অনলাইনে দাখিল করা হবে। এতে করে আদালত এবং কারাগারে বিভিন্ন ভোগান্তি কমে যাবে। অচিরেই অনলাইনে জামিননামা দাখিল কার্যক্রম শুরু হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com